শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
হরমুজে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন হামলা ও তল্লাশি ইরানে মার্কিন বিমান হামলা অব্যাহত, নিহত ৩ ও আহত ১২ ইরানে মার্কিন হামলায় নিহত ৩৫, নতুন দফার আক্রমণের প্রস্তুতি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা মিয়ানমারের উপকূলে নৌকা ডুবির ঘটনায় ৫০০ জনেরও বেশি নিহতের আশঙ্কা চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ, ৫ জনের অবস্থা গুরুতর যুক্তরাষ্ট্রের নতুন হামলা, ইরান গোলাবারুদে প্রতিশোধ নিচ্ছে মিয়ানমার উপকূলে নৌকাডুবি, ৫ শতাধিক রোহিঙ্গার মৃত্যু আশঙ্কা উত্তরায় বাসচাপায় বিশ্বকাপ খেলা দেখে ফেরার পথে ২ সাংবাদিক নিহত উত্তরায় সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত
জাতীয়

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ পালন

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ পালন

যুক্তরাজ্যের লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৬টায় এ উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. এম. নজরুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোঃ রুহুল কুদ্দুস কাজল। আলোচনা সভার শুরুতে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে পবিত্র কোরআন তেলাওয়াত অনুষ্ঠিত হয় এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক পাঠানো বাণী তুলে ধরা হয়।

ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল তাঁর বক্তব্যে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আত্মত্যাগকে বাংলাদেশের ইতিহাসের একটি গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে চিরস্মরণীয় বলে উল্লেখ করেন। তিনি বলেন, শহীদদের আত্মত্যাগের চেতনা ধারণ করে আইন, ন্যায়বিচার, গণতন্ত্র এবং বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আলোচনা সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) এবং জমিয়তে উলামায়ে ইসলাম-এর যুক্তরাজ্য শাখার প্রতিনিধিরা বক্তব্য দেন। তাঁরা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের আহ্বান জানান।

ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. এম. নজরুল ইসলাম শহীদদের আত্মত্যাগকে জাতির ইতিহাসে স্বাধীনতা, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার সংগ্রামের একটি অনন্য মাইলফলক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, শহীদদের স্বপ্ন বাস্তবায়নে দেশ-বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ, প্রবাসী বাংলাদেশি এবং বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন