সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের জন্য দোয়া মাহফিল

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের জন্য দোয়া মাহফিল

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেন। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে জুলাই-আগস্টের আন্দোলনে শহীদদের আত্মত্যাগ স্মরণ করা হয়।

আহতদের প্রতি সংহতি প্রকাশ এবং গণতান্ত্রিক আন্দোলনের চেতনাকে সামনে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন