শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
ব্রেকিং
হরমুজ প্রণালিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, লারাক দ্বীপ কেঁপে ওঠে আসামে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু, ৫ লাখ ক্ষতিগ্রস্ত হরমুজ প্রণালীতে ট্যাঙ্কারে আগুন, যুক্তরাষ্ট্র-ইরান সংঘর্ষ অব্যাহত মাদারীপুরে ৭ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক ইরানে মার্কিন হামলা, কুয়েতে পাল্টা হামলার দাবি ইরানের ইরানে মার্কিন হামলা অব্যাহত, কুয়েতে পাল্টা হামলার দাবি ইরানের গায়ানায় ফেরি দুর্ঘটনায় ২৭টি মৃতদেহ উদ্ধার গায়ানায় ফেরি ডুবির ঘটনায় ৬৬ যাত্রী নিখোঁজ, প্রাণহানির শঙ্কা হরমুজে যুক্তরাষ্ট্রের হামলা, টানা ৯ রাতের উত্তেজনা অব্যাহত হরমুজে উত্তেজনা বৃদ্ধি: ইরানে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলা
রাজনীতি

আগামী বছরের শুরুতেই ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে: মন্ত্রী

স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আগামী বছরের প্রথমদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে সম্পূর্ণ নিরপেক্ষ।

আগামী বছরের শুরুতেই ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে: মন্ত্রী

আগামী বছরের প্রথমদিকেই ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই নির্বাচন সম্পূর্ণ নিরপেক্ষ হবে এবং বিএনপি বা জামায়াতে ইসলামীকে কোনো সুবিধা দেয়া হবে না।

বুধবার (২২ জুলাই) বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ ইউনিয়ন চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী উল্লেখ করেন, জনগণের ভালোবাসা নিয়েই নির্বাচিত হতে হবে চেয়ারম্যান, মেম্বার ও মহিলা সদস্যদের।

তিনি বলেন, “সত্যিকার অর্থেই গণতন্ত্রের মূল ভিত্তি হলো একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।” মন্ত্রী আরও জানান, দেশে নতুন একটি বিভাজনের রাজনীতি করার চেষ্টা চলছে, যা ধর্মের নাম নিয়ে বিভক্তির চেষ্টা করছে।

মির্জা ফখরুল ইসলাম বলেন, “আমরা ইসলাম ধর্মে বিশ্বাসী, আমরা সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ। ধর্মে পরিষ্কারভাবে বলা হয়েছে, অন্য ধর্মকেও যেন আমরা খাটো করে না দেখি।”

তিনি উল্লেখ করেন, ধর্ম যার যার, কিন্তু রাষ্ট্র সবার। স্থানীয় সরকার শক্তিশালী হলে দেশ ও গণতন্ত্রও শক্তিশালী হবে। ১৯৭১-এর পর এ বিষয়টি বাস্তবায়নের আশা করেছিলাম, কিন্তু তা হয়নি।

মন্ত্রী বলেন, “আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না। যখনই তারা ক্ষমতায় এসেছে, তারা গণতন্ত্র ধ্বংস করেছে।”

বিজ্ঞাপন