সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের

গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের, আদালতের নির্দেশে গ্রেফতার আসামি কারাগারে।

গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে। বাদী হয়েছেন গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়ির চালক ওবায়দুর রহমান।

মামলায় অভিযোগ করা হয়েছে যে, অনৈতিক সম্পর্কের প্রতিবাদ এবং ভিডিও ফাঁসের সন্দেহে গাজী নজরুল ইসলাম ও অন্য আসামিরা বাদীকে মারধর ও শ্বাসরোধের চেষ্টা করেছেন।

মামলায় গ্রেফতার হওয়া এক আসামি আমিনুর রহমানকে আদালত কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। বুধবার (২২ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত এই আদেশ দেন।

মামলার অন্যান্য আসামিরা হলেন— গাজী নজরুল ইসলাম (৭৪), মাসুম বিল্লাহ (৪১), মোতাসসিম বিল্লাহ (২৫) ও রাকিবুল হাসান (৩০)।

আদালত মামলাটি তদন্ত করে আগামী ২৮ আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞাপন