শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
ব্রেকিং
হরমুজ প্রণালিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, লারাক দ্বীপ কেঁপে ওঠে আসামে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু, ৫ লাখ ক্ষতিগ্রস্ত হরমুজ প্রণালীতে ট্যাঙ্কারে আগুন, যুক্তরাষ্ট্র-ইরান সংঘর্ষ অব্যাহত মাদারীপুরে ৭ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক ইরানে মার্কিন হামলা, কুয়েতে পাল্টা হামলার দাবি ইরানের ইরানে মার্কিন হামলা অব্যাহত, কুয়েতে পাল্টা হামলার দাবি ইরানের গায়ানায় ফেরি দুর্ঘটনায় ২৭টি মৃতদেহ উদ্ধার গায়ানায় ফেরি ডুবির ঘটনায় ৬৬ যাত্রী নিখোঁজ, প্রাণহানির শঙ্কা হরমুজে যুক্তরাষ্ট্রের হামলা, টানা ৯ রাতের উত্তেজনা অব্যাহত হরমুজে উত্তেজনা বৃদ্ধি: ইরানে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলা
রাজনীতি

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্পের অনুমোদন

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে ৮টি প্রকল্প অনুমোদন করেছে। আজ বুধবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেকের সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

একনেকের সভায় মোট ৯টি উন্নয়ন প্রকল্প তোলা হয়, যার মধ্যে ৪টি নতুন এবং ৫টি সংশোধিত প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। সরকারের অর্থায়ন থেকে ১১ হাজার ১৮০ কোটি ১৭ লাখ টাকা এবং প্রকল্প ঋণ থেকে ৩ হাজার ৫৫০ কোটি ৪৪ লাখ টাকা এসব প্রকল্পে ব্যয় হবে।

৯টি প্রকল্পের মোট ব্যয় ১৪ হাজার ৭২৭ কোটি ৭ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের ৫টি প্রকল্পের মধ্যে ৩টি নতুন ও ২টি সংশোধিত। এছাড়া, ভৌত অবকাঠামো বিভাগ ও আর্থসামাজিক অবকাঠামো বিভাগের একটি করে সংশোধিত প্রকল্প রয়েছে।

শিল্প ও শক্তি বিভাগের দুটির মধ্যে একটি নতুন এবং অন্যটি সংশোধিত প্রকল্প রয়েছে। সভায় ১১টি প্রকল্প একনেক সদস্যদের অবহিত করার জন্য তোলা হবে।

সভায় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

বিজ্ঞাপন