বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

নোয়াখালীর নিঝুমদ্বীপে ৩০ ঘণ্টা পর অজ্ঞাত মরদেহ উদ্ধার

নোয়াখালীতে ৩০ ঘণ্টা পর উদ্ধার হলো অজ্ঞাত মরদেহ।

নোয়াখালীর নিঝুমদ্বীপে ৩০ ঘণ্টা পর অজ্ঞাত মরদেহ উদ্ধার

নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপে জোয়ারের সময় ভেসে আসা অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ ৩০ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় নিঝুমদ্বীপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ‘হাসি মার্কেট’ সংলগ্ন কেওড়া বন থেকে মরদেহটি উদ্ধার করা হয়, জানান হাতিয়া থানার ওসি মো. কবির হোসেন।

তিনি জানান, সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদরে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে স্থানীয় বাসিন্দারা মরদেহটি পড়ে থাকতে দেখেন।

স্থানীয়রা অভিযোগ তুলেছেন যে, পুলিশ ও নৌ-পুলিশের মধ্যে সমন্বয়হীনতার কারণে মরদেহটি উদ্ধারে বিলম্ব হয়েছে। নিঝুমদ্বীপ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সুমন বণিক বলেন, কেওড়া বাগানটি মূল সড়ক থেকে প্রায় এক কিলোমিটার দূরে এবং জোয়ারের কারণে মরদেহটি তাৎক্ষণিক উদ্ধার করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, আজ দুপুর থেকে মরদেহটি উদ্ধারের চেষ্টা করা হলেও বনে জোয়ারের পানি থাকায় সমস্যা হয়েছে। বিকেলে ভাটার সময় পরিস্থিতি অনুকূলে আসলে মরদেহটি উদ্ধার করা হয়। নিঝুমদ্বীপ নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক আশিকুর রহমান জানান, তারা গতরাতে এবং আজ সকালে ঘটনাস্থলে পরিদর্শন করেন এবং দুপুর থেকে পুলিশের পাশাপাশি নৌ পুলিশ মরদেহটি উদ্ধারের চেষ্টা করে।

বিজ্ঞাপন