শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
যুক্তরাষ্ট্রের হামলার লক্ষ্য: দক্ষিণ ইরানের নাগরিক অবকাঠামো ইরানের হামলার মুখে উপসাগরীয় দেশগুলো, মার্কিন হামলা বাড়ছে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের পাল্টা আক্রমণ হরমুজে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন হামলা ও তল্লাশি ইরানে মার্কিন বিমান হামলা অব্যাহত, নিহত ৩ ও আহত ১২ ইরানে মার্কিন হামলায় নিহত ৩৫, নতুন দফার আক্রমণের প্রস্তুতি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা মিয়ানমারের উপকূলে নৌকা ডুবির ঘটনায় ৫০০ জনেরও বেশি নিহতের আশঙ্কা চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ, ৫ জনের অবস্থা গুরুতর যুক্তরাষ্ট্রের নতুন হামলা, ইরান গোলাবারুদে প্রতিশোধ নিচ্ছে
জাতীয়

হাজারীবাগে জুতার কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

হাজারীবাগের জুতার কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস।

হাজারীবাগে জুতার কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

রাজধানীর হাজারীবাগের কামরাঙ্গীরচরে একটি জুতার কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, শুক্রবার বেলা ৩টার পর কামরাঙ্গীরচরের কারবালার মোড়ে আচাওয়ালা ঘাটে টিনশেড একটি কারখানায় আগুন লাগে।

তিনি বলেন, ৩টা ১২ মিনিটের দিকে জুতার কারখানায় আগুনের খবর পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।

বেলা ৩টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। পরে ৩টা ৪৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন