বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে নারীর ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১ গাজায় যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরায়েলি হামলা, ২ ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি হামলায় ২ ফিলিস্তিনি নিহত, যুদ্ধবিরতি উপেক্ষা রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে নিহত ১২ চীন ও নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ১০০০ পার নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে ৯৫৫ শাহজালাল বিমানবন্দরে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় ৯০০ নিহত, ৫০০০ নিখোঁজ ইরান-জর্দান ও ইউএইতে হামলা: মার্কিন আক্রমণের প্রতিশোধ নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯০৩, ৪২৪৭ জন নিখোঁজ
জাতীয়

বন্যাদুর্গত নারীদের জন্য ঋণের কিস্তি-সুদ মওকুফের ঘোষণা

বন্যাদুর্গত নারীদের জন্য এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাসের জন্য মওকুফ করা হবে।

বন্যাদুর্গত নারীদের জন্য ঋণের কিস্তি-সুদ মওকুফের ঘোষণা

পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল জানিয়েছেন, বন্যাদুর্গত এলাকায় নারী উদ্যোক্তাদের জন্য এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাসের জন্য মওকুফ করা হবে। শুক্রবার দুপুরে বান্দরবান জেলা পরিষদে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, 'এনজিও ঋণের কিস্তি-সুদ এক মাসের জন্য মওকুফ করা হবে। এ সুবিধার মেয়াদ আরও দুই-এক মাস বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে।' তিনি জানান, সরকারের লক্ষ্য শুধু ত্রাণ বিতরণ নয়, বরং ক্ষতিগ্রস্ত মানুষ যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সেজন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মীর হেলাল আরও বলেন, 'অগ্রাধিকার ভিত্তিতে ক্ষতিগ্রস্ত লোকজনের পুনর্বাসনের কাজ চলবে।' তিনি উল্লেখ করেন যে, ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণ এবং কৃষি খাতের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এছাড়া, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার গৃহপালিত পশুর জন্য সরকারিভাবে বিনামূল্যে টিকা ও চিকিৎসাসেবা দেওয়া হবে বলেও জানান মন্ত্রী।

পরে, তিনি জেলা শহরের বিভিন্ন এলাকা ও রোয়াংছড়ি উপজেলার দুর্গম বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।

বিজ্ঞাপন