শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইরানের হামলার মুখে উপসাগরীয় দেশগুলো, মার্কিন হামলা বাড়ছে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের পাল্টা আক্রমণ হরমুজে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন হামলা ও তল্লাশি ইরানে মার্কিন বিমান হামলা অব্যাহত, নিহত ৩ ও আহত ১২ ইরানে মার্কিন হামলায় নিহত ৩৫, নতুন দফার আক্রমণের প্রস্তুতি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা মিয়ানমারের উপকূলে নৌকা ডুবির ঘটনায় ৫০০ জনেরও বেশি নিহতের আশঙ্কা চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ, ৫ জনের অবস্থা গুরুতর যুক্তরাষ্ট্রের নতুন হামলা, ইরান গোলাবারুদে প্রতিশোধ নিচ্ছে মিয়ানমার উপকূলে নৌকাডুবি, ৫ শতাধিক রোহিঙ্গার মৃত্যু আশঙ্কা
জাতীয়

ত্রাণ দিতে গিয়ে মঞ্চ ভেঙে পড়ে অর্থমন্ত্রী আমির খসরু

চট্টগ্রামে ত্রাণ বিতরণ করতে গিয়ে মঞ্চ ভেঙে পড়ে অর্থমন্ত্রী আহত হননি, তবে ১০ জন আহত হয়েছেন।

ত্রাণ দিতে গিয়ে মঞ্চ ভেঙে পড়ে অর্থমন্ত্রী আমির খসরু

চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারী পৌরসভায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করতে এসে মঞ্চ ভেঙে পড়ে যান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি গাড়ি থেকে নেমে মঞ্চে ওঠেন।

মঞ্চে অতিরিক্ত মানুষের চাপের কারণে সেটি ভেঙে পড়ে। এ সময় মন্ত্রীসহ উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমদ, পটিয়ার এমপি এনামুল হক, বোয়ালখালীর এমপি এরশাদ উল্লাহ ও দক্ষিণ জেলার অন্যান্য নেতৃবৃন্দ।

মন্ত্রী মঞ্চে ওঠার পরপরই সেটি ভেঙে পড়ে। পরে তিনি এলাকা ত্যাগ করে সাতকানিয়ার দিকে চলে যান। মন্ত্রী চলে যাওয়ার পর স্থানীয় নেতৃবৃন্দরা ত্রাণ বিতরণ করতে গেলে সেখানে হুড়োহুড়ি শুরু হয়।

হুড়োহুরিতে ত্রাণ নিতে আসা নারী-পুরুষসহ ১০ জন আহত হয়েছেন। চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'মন্ত্রী ত্রাণ বিতরণের জন্য মঞ্চে উঠলে সেটি ভেঙে পড়ে। তবে এতে কেউ হতাহত হননি। মন্ত্রী চলে যাওয়ার পর হুড়োহুরিতে আহত হওয়ার বিষয়টি আমি জানি না। তখন আমি ঘটনাস্থল থেকে চলে এসেছিলাম।'

বিজ্ঞাপন