সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল
আন্তর্জাতিক

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩১

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩১, আহত ৯৩ জন।

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩১

নেপাল-চীন সীমান্তের ভোতে কোশি ও ত্রিশূলী নদীর অববাহিকায় ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯৩ জন। বুধবার (২৬ আগস্ট) বিকেল ৫টা ২৫ মিনিট পর্যন্ত বাগমতী প্রদেশ পুলিশের হেটৌডা কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ বার্তায় এ তথ্য জানা গেছে।

রাসুয়া সীমান্তবর্তী এলাকা থেকে নেমে আসা পানির প্রবল স্রোত ভাটির দিকে ছড়িয়ে পড়ায় একাধিক জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে রাসুয়া, নুয়াকোট, ধাদিং ও চিতওয়ান। পুলিশ সূত্রে জানা যায়, বন্যায় ৩১ জনের মৃত্যু এবং ৯৩ জন আহত হওয়ার পাশাপাশি দুর্গত এলাকা ও নদীর তীরে আটকে পড়া ৯৩ জনকে উদ্ধার করা হয়েছে।

নেপাল সেনাবাহিনী, সশস্ত্র পুলিশ বাহিনী ও নেপাল পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ উদ্ধারকারী দল এসব অভিযান পরিচালনা করছে। বন্যাকবলিত পুরো প্রদেশজুড়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালানোর পাশাপাশি আহতদের চিকিৎসা ও দুর্গতদের সহায়তায় কাজ করছেন উদ্ধারকর্মীরা।

বিজ্ঞাপন