সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

নেপালে বন্যা-ভূমিধসের ১০ম দিনে আরও দুজন উদ্ধার

নেপালে বন্যা-ভূমিধসের ১০ম দিনে আরও দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

নেপালে বন্যা-ভূমিধসের ১০ম দিনে আরও দুজন উদ্ধার

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ১০ম দিনে এক নারী ও এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। দেশটির সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।

শনিবার নোয়াকোটে এক বাড়ির চতুর্থ তলা থেকে ৬৪ বছর বয়সী চণ্ডিকা শ্রেষ্ঠাকে উদ্ধার করা হয়। এছাড়া, ত্রিশুলী-ওয়ান জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে চীনা নাগরিককে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত চীনা নাগরিককে পরে হেলিকপ্টারে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।

ত্রিশুলী জলবিদ্যুৎ প্রকল্প থেকে এ পর্যন্ত তিনজনকে জীবিত উদ্ধার করা হলো। এর আগে শুক্রবার ওই প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই নেপালিকে উদ্ধার করা হয়।

এদিকে, ২৬ আগস্টের ভয়াবহ বন্যা ও ভূমিধসে নেপালে প্রাণহানি বেড়ে ১৩৪২ জনে দাঁড়িয়েছে। বিদেশিসহ এখনও নিখোঁজ রয়েছে ৪ হাজার ৮৮৬ জন।

বিজ্ঞাপন