সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার: ৫ গ্রেপ্তার বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ১০ ও আহত ৬২ নেপাল-তিব্বত সীমান্তে দুর্যোগে প্রাণহানি বেড়ে ১,৩৬৫ মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত
আন্তর্জাতিক

নেপালে বন্যার ১০ দিন পর টানেল থেকে এক চীনা নাগরিক উদ্ধার

নেপালে ভয়াবহ বন্যার ১০ দিন পর এক চীনা নাগরিককে টানেল থেকে উদ্ধার করা হয়েছে।

নেপালে বন্যার ১০ দিন পর টানেল থেকে এক চীনা নাগরিক উদ্ধার

নেপালের ভয়াবহ বন্যার ১০ দিন পর একটি টানেল থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে। উদ্ধারকৃত ব্যক্তির নাম লু হাইতাও এবং তার শরীরে কোনো দৃশ্যমান আঘাত নেই। তার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও সামান্য হাইপোথার্মিয়ার লক্ষণ দেখা গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এসব টানেলের ভেতরে প্রায় ৯০০ মানুষ আটকা পড়ে থাকতে পারেন। লু হাইতাওকে উদ্ধারের মাধ্যমে এখন পর্যন্ত এসব টানেল থেকে জীবিত উদ্ধার হওয়া ব্যক্তির সংখ্যা তিনে দাঁড়িয়েছে। এর আগে, শুক্রবার (৪ সেপ্টেম্বর) একই নদীর ওপরের আপার ত্রিশুলি-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের একটি টানেল থেকে দুজনকে জীবিত উদ্ধার করা হয়।

নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, ভয়াবহ বন্যায় অন্তত ১ হাজার ৩৪৪ জন নিহত হয়েছেন এবং এখনও প্রায় ৪ হাজার ৮৮৭ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে ৫৮৩ জন বিদেশি নাগরিক রয়েছে, যাদের বেশিরভাগই তীর্থযাত্রী ও ট্রেকার।

এদিকে, চীন জানিয়েছে, তিব্বতে বন্যায় ৩১ জন মারা গেছেন এবং ৫৩১ জন নিখোঁজ রয়েছেন। তিব্বতে এখনও ২৬১ জন বিদেশি নাগরিক নিখোঁজ রয়েছে।

বিজ্ঞাপন