শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের ছেলে নামাল রাজাপাকসেকে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
২০১৩ সালের এয়ারবাস ক্রয় চুক্তির বিনিময়ে ৮ লাখ ডলার ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। আদালত নামালকে দুই সপ্তাহের জন্য পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
দেশটির দুর্নীতি বিরোধী সংস্থা জানায়, রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তারা চুক্তিটির জন্য ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানের কাছ থেকে ঘুষ গ্রহণ করেন।
একটি সিঙ্গাপুরী ব্যবসায়ী দু'টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ওই অর্থ নামাল রাজাপাকসের কাছে পাঠানোর ব্যবস্থা করেন।
নামালের আইনজীবী জামিনের আবেদন করলেও আদালত তা নাকচ করে দেন। একই অভিযোগের তদন্তে গত মে মাসে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।