১২ দিনের ব্যবধানে ফের বিধ্বস্ত হলো তুরস্কের সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার। এ ঘটনায় হেলিকপ্টারটিতে থাকা ৫ আরোহীর সবাই নিহত হয়েছেন।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, প্রশিক্ষণ ফ্লাইটের সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে মন্ত্রণালয় উল্লেখ করে, হেলিকপ্টারটি রাজধানী আঙ্কারা ও ইস্তাম্বুলের মধ্যবর্তী এসকিশেহির প্রদেশের একটি ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল।
কিছুক্ষণ পর, প্রদেশের তেপেবাসী জেলায় একটি খোলা মাঠে বিধ্বস্ত হয়। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল এ/এস-৫৩২ কুগার সিরিজের। ফ্রান্সের তৈরি এই মডেলের হেলিকপ্টারগুলো সেনা পরিবহণের কাজে ব্যবহৃত হয়।
এর আগে, ১২ নভেম্বর তুরস্কের পূর্বাঞ্চলে এস-সেভেনটি সিরিজের হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ সেনা নিহত হন।