বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

রাশিয়ার এস্তোনিয়ায় হামলার হুঁশিয়ারি, সীমান্ত বন্ধের সিদ্ধান্ত

এস্তোনিয়ায় হামলার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া, সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

রাশিয়ার এস্তোনিয়ায় হামলার হুঁশিয়ারি, সীমান্ত বন্ধের সিদ্ধান্ত

ন্যাটোর সদস্য দেশ এস্তোনিয়ায় সরাসরি হামলার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। মস্কোর অভিযোগ, সীমান্ত বন্ধের সিদ্ধান্তসহ একাধিক উসকানিমূলক কর্মকাণ্ডের পদক্ষেপ নিচ্ছে দেশটি। ১ ডিসেম্বর থেকে অন্তত ৬ মাসের জন্য রাশিয়ার সাথে সীমান্তের সড়কপথ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এস্তোনিয়া।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এস্তোনিয়ার প্রতিরক্ষা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের চেষ্টার পেছনে মস্কোর নিরাপত্তা সংস্থাগুলোর হাত রয়েছে, এমন অভিযোগ তোলার পরই তাল্লিন এই সিদ্ধান্ত নেয়।

এ ঘটনার জেরে সোমবার মস্কোয় এস্তোনিয়ার ভারপ্রাপ্ত কূটনীতিককে তলব করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। রাশিয়া দাবি করেছে, ইউক্রেনের ড্রোনকে নিজেদের আকাশসীমা ব্যবহারের সুযোগ দেওয়ার জন্য এস্তোনিয়া দায়ী। তবে এস্তোনিয়া এই অভিযোগ অস্বীকার করেছে।

এদিকে, এস্তোনিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ন্যাটো। জোটের মহাসচিব মার্ক রুটে জানিয়েছেন, সদস্য দেশগুলোর নিরাপত্তা বিবেচনায় প্রতিরক্ষা ও প্রতিরোধ ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে।

বিজ্ঞাপন