শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকে নতুন পর্যবেক্ষক নিয়োগ দিলো

বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকে নতুন পর্যবেক্ষক মো. আশরাফুল আলমকে নিয়োগ দিয়েছে।

বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকে নতুন পর্যবেক্ষক নিয়োগ দিলো

বাংলাদেশ ব্যাংক, দেশের সর্ববৃহৎ ইসলামী ব্যাংক ‘ইসলামী ব্যাংক বাংলাদেশ’-এ নতুন পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে। বুধবার (১০ জুন) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আশরাফুল আলমকে এই পদে নিয়োগ দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্যাংকটির কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ, প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষা এবং সাধারণ আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করতেই এই নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন পর্যবেক্ষক মো. আশরাফুল আলম ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সমস্ত সভা ও নীতি-নির্ধারণী কার্যক্রমে অংশ নেবেন। তিনি ব্যাংকের অভ্যন্তরীণ কার্যক্রম সম্পর্কিত তথ্য নিয়মিত কেন্দ্রীয় ব্যাংকে সরবরাহ করবেন।

গত ২৪ মে, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলম ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। এরপর থেকেই ব্যাংকটিতে অস্থিরতা দেখা দেয় এবং গ্রাহকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, চলতি জুন মাসের ১ থেকে ৭ তারিখের মধ্যে ব্যাংকটি থেকে প্রায় ৪ হাজার কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় ইসলামী ব্যাংক গত সোমবার (৮ জুন) বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার বিশেষ তারল্য সহায়তা চেয়ে আবেদন করেছে।

বিজ্ঞাপন