শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

হাইকোর্ট, সোমবার (১২ অক্টোবর), গ্রামীণ কল্যাণকে এনবিআরের দাবি করা পাঁচটি অর্থ বছরের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে নির্দেশ দিয়েছে। বিচারপতি মুজিবুর রহমান মিয়া এবং বিচারপতি রেজাউল করিমের বেঞ্চ এই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করে।

রায়ে বলা হয়েছে, এনবিআরকে অবিলম্বে চাহিদাপত্র জারি করতে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে বকেয়া কর আদায় করা যায়। আদালত পর্যবেক্ষণে উল্লেখ করেছে যে, গ্রামীণ টেলিকমের নামে জমাকৃত উৎসে করের চালানের সুবিধা গ্রামীণ কল্যাণ নিজের কর পরিশোধ হিসেবে দাবি করতে পারে না।

এর আগে, গ্রামীণ কল্যাণ এনবিআরের কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছিল। তবে গত ১০ সেপ্টেম্বর আদালত রিট খারিজ করে রায় দেন।

বিজ্ঞাপন