বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন বেঞ্চ এ রায় ঘোষণা করেন। আদালত এ বিষয়ে জারি করা রুল খারিজ করে দেন।
এর আগে, ইউনূসের প্রধান উপদেষ্টা হিসেবে ক্ষমতায় থাকার সময় গ্রামীণ কল্যাণের মামলাটি প্রত্যাহার করার খবর প্রকাশিত হয়। তবে গত ১৪ জুলাই এ বিষয়ে প্রতিষ্ঠানটির আইনজীবী আবদুল্লাহ আল মামুন বলেছিলেন, কর মওকুফ এবং মামলা প্রত্যাহারের খবর ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’।
গ্রামীণ কল্যাণ ২০১৭ সালে এনবিআরের ওই কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছিল। প্রাথমিক শুনানি শেষে আদালত রুল দেন, কিন্তু আজ নতুন বেঞ্চ রুল খারিজ করে দিয়েছে।