ভারতে আসন্ন ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির।
তিনি জানিয়েছেন, সম্মেলনে বাংলাদেশের কোনো প্রতিনিধিও অংশ নেবেন না। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিং শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকসে আমন্ত্রণ জানানো হয়েছে। তাকে প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি।’
হুমায়ূন কবির আরও বলেন, ‘যখন পজিটিভ এনভায়রনমেন্ট হবে, তখন আমরা দ্বিপক্ষীয় সফরে যেতে পারি, এখানে তাড়াহুড়োর কিছু নাই।’
আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।