শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বিএনপির রিজভীর অভিযোগ, প্রেসক্লাব ফ্যাসিবাদের আশ্রয়কেন্দ্র

বিএনপির রুহুল কবির রিজভী প্রেসক্লাবকে ফ্যাসিবাদের আশ্রয়কেন্দ্র বলে উল্লেখ করেন।

বিএনপির রিজভীর অভিযোগ, প্রেসক্লাব ফ্যাসিবাদের আশ্রয়কেন্দ্র

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত দিনে প্রেসক্লাব ফ্যাসিবাদের আশ্রয়কেন্দ্রে পরিণত হয়েছিল।

আজ বৃহস্পতিবার সকালে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি এ মন্তব্য করেন। এ সময় রিজভী বলেন, ‘যখন কোথাও কোনো আশ্রয় ছিল না, তখন ডিআরইউকে সবাই আশ্রয়স্থল মনে করতো।’

রিজভী অভিযোগ করেন, ফ্যাসিবাদের আক্রমণের কারণে বিরোধীদের কোনো জায়গা ছিল না। তিনি বলেন, ‘ফ্যাসিবাদী আক্রমণের তোড়ে পরিসরগুলো এত সংকৃচিত হচ্ছিল যে, যারা ওই সময় বিরোধীমত প্রকাশ করতেন তাদের কোনো জায়গা ছিল না। কোথায় দাঁড়াবে, কোথায় কী বলবে সেই জায়গা ছিল না।’

বিজ্ঞাপন