শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

রোহিঙ্গা সংকটের সমাধানে রাজনৈতিক সদিচ্ছার আহ্বান

রোহিঙ্গা সংকটের সমাধানে রাজনৈতিক সদিচ্ছার গুরুত্ব তুলে ধরলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

রোহিঙ্গা সংকটের সমাধানে রাজনৈতিক সদিচ্ছার আহ্বান

রোহিঙ্গা বাস্তুচ্যুতির সংকটের টেকসই সমাধান রাজনৈতিক সদিচ্ছা ও কার্যকর উদ্যোগের মাধ্যমে সম্ভব বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

তিনি বলেন, বাংলাদেশ চীন ও মিয়ানমারের সাথে সরাসরি আলোচনা অব্যাহত রাখবে, যাতে সংকটের শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করা যায়। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

হুমায়ুন কবির উল্লেখ করেন, বাংলাদেশ বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্ব করছে। এই ঐতিহাসিক কূটনৈতিক সুযোগকে কাজে লাগিয়ে রোহিঙ্গা সংকটকে বৈশ্বিক ফোরামে সর্বোচ্চ গুরুত্বের সাথে তুলে ধরার চেষ্টা চালাবে বাংলাদেশ।

তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশের প্রধান লক্ষ্য হলো মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ পরিবেশে এবং মর্যাদার সাথে তাদের পৈতৃক ভিটায় প্রত্যাবাসন নিশ্চিত করা। এ লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায় ও অংশীদার দেশগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন