শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ ২৯ অক্টোবর

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে।

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ ২৯ অক্টোবর

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৯ অক্টোবর।

নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইসি ভবনে এ তথ্য জানান। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগের পর এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর। এরপর ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।

এছাড়া, ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল চলবে এবং আপিল নিষ্পত্তি করা হবে ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের জন্য ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দের জন্য ৮ অক্টোবর নির্ধারিত হয়েছে।

বিজ্ঞাপন