শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ট্রাম্পের মন্তব্য: মধ্যবর্তী নির্বাচনের পর তেলের দাম কমবে

ট্রাম্পের দাবি, মধ্যবর্তী নির্বাচনের পর তেলের দাম কমবে এবং ইরান যুদ্ধ শেষ হবে।

ট্রাম্পের মন্তব্য: মধ্যবর্তী নির্বাচনের পর তেলের দাম কমবে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার মেরিল্যান্ডের বিমান ঘাঁটিতে সাংবাদিকদের জানান, আসন্ন মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে। তিনি বলেন, "নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর যুদ্ধ বন্ধের পাশাপাশি তেলের দামও নিয়ন্ত্রণে চলে আসবে।"

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ট্রাম্প এই সময় তেহরানের সাথে আলোচনার সম্ভাবনা থাকলেও ওয়াশিংটন সক্রিয়ভাবে কোনো চুক্তির চেষ্টা করছে না বলে মন্তব্য করেন।

ট্রাম্প আরও বলেন, মার্কিন অভিযানে ইরানের অবস্থা খুবই শোচনীয়। তিনি জানান, পারমাণবিক অস্ত্রের সুযোগ ধ্বংস এবং চরম মূদ্রাস্ফীতির কারণে ইরানের অবস্থা নাজেহাল হয়ে পড়েছে।

এদিকে, ট্রাম্প দাবি করেন, যুদ্ধ শেষের জন্য ইরান মধ্যবর্তী নির্বাচনে প্রভাব খাটানোর চেষ্টা করছে। তিনি বলেন, "দুর্বল কোন দল ক্ষমতায় আসলে ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ পাবে।"

বিজ্ঞাপন