বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঘটলে রাষ্ট্রই থাকবে না। তিনি আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজ) এক অনুষ্ঠানে এ কথা বলেন।
রিজভী বলেন, সরকার ও বিরোধীদলের মধ্যে যতই মতানৈক্য ঘটুক, ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বিএফইউজের সাবেক সভাপতি রুহুল আমিন গাজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
তিনি বলেন, ফ্যাসিবাদের আক্রমণের মুখে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি পরিমাণও গণতন্ত্র ছিল না। ফ্যাসিবাদী আমলে শেখ হাসিনার কথা মাটিতে পড়তে না পড়তেই হারুন ও বেনজির বাহিনী ঝাপিয়ে পড়ত।
রিজভী আরও জানান, শেখ হাসিনার মতো বিরোধী দলের দুটি লংমার্চে কোনো বাধা দেওয়া হয়নি। তিনি বিরোধীদলের নেতাদের উদ্দেশ্যে বলেন, সরকার দলের নেতাদের বিরুদ্ধে যে অসম্মানজনক ভাষা ব্যবহার করা হচ্ছে, তা ফ্যাসিবাদের ভাষা।