রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ফ্যাসিবাদী শক্তির উত্থান ঠেকাতে জাতীয় ঐক্যের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদী শক্তির উত্থান রোধে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

ফ্যাসিবাদী শক্তির উত্থান ঠেকাতে জাতীয় ঐক্যের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ভবিষ্যতে দেশে ফ্যাসিবাদী বা স্বৈরাচারী শক্তির উত্থান রোধে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ধোলাইখালে বিএনপির প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, "যারা এই দেশে গণহত্যা চালিয়েছে, তাদের ক্ষমা নেই। প্রত্যেকের বিচার হবে। ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশের মাটিতে আর কোনো দিন রাজনীতি করতে দেওয়া হবে না।"

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, সংবিধান সংস্কারের প্রক্রিয়ায় অংশগ্রহণের আহ্বান জানানো হলেও কিছু রাজনৈতিক দল রাজপথে লং মার্চের কর্মসূচি বেছে নিয়েছে। তিনি সরকারের মাত্র ছয় মাসের মধ্যে আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে দামের ঊর্ধ্বগতির কারণে সীমিত পরিসরে মূল্য সমন্বয় করা হয়েছে। তিনি জনগণের সাময়িক দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেন এবং আশ্বাস দেন, "আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলে বাংলাদেশেও অনুপাতে মূল্য কমানো হবে।"

গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ফ্যাসিবাদবিরোধী ঐক্য এবং গণতান্ত্রিক সংগ্রাম অব্যাহত রাখার কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।

বিজ্ঞাপন