মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

প্রধানমন্ত্রী ভারত সফরের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

প্রধানমন্ত্রী ভারত সফরের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি

আগামী ১২-১৩ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ।

আজ সোমবার দুপুরে মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এই তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেন, "প্রধানমন্ত্রীকে ভারতে দাওয়াত দেওয়া হয়নি; আমন্ত্রণ করা হয়েছে বিমসটেকের প্রধানকে।"

মন্ত্রী আরও বলেন, "এ বিষয়ে এখনও সিদ্ধান্ত নেইনি আমরা।" ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নে কোনো মন্তব্য করেননি।

এর আগে, ৪ আগস্ট নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে ভারত।

তিনি জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক আমন্ত্রণ জানানো হয়েছিল, যা এখনও বহাল আছে।

বিজ্ঞাপন