বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে ভারত।
বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, "প্রধানমন্ত্রীর ভারত সফরের আমন্ত্রণপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে। ইতোমধ্যেই সেটি প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে।"
আগামী ১২-১৩ সেপ্টেম্বর ভারতের রাজধানী দিল্লিতে ব্রিকসের ১৮তম সম্মেলন অনুষ্ঠিত হবে। ব্রিকসের সদস্য রাষ্ট্র না হলেও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে এবারের আয়োজক দেশটি।
ব্রিকস হলো বিশ্বের উদীয়মান বাজার ও উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর একটি আন্তঃরাষ্ট্রীয় জোট। বর্তমানে এই জোটটিতে ১১টি পূর্ণ সদস্য রাষ্ট্র রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো— ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং ইন্দোনেশিয়া।