মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন তথ্য

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেছেন।

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন তথ্য

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন শুরু হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী মো. সালাহউদ্দিন আহমদ এ গুঞ্জনের বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, 'রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুঞ্জন আছে। সেটা গুঞ্জনই। উনি পদত্যাগ করবেন কি না, সেটা তাঁকে জিজ্ঞেস করতে হবে।'

মন্ত্রী আরও জানান, 'পদত্যাগ করার অপশন তো তাঁর আছে। এতে সরকারের তো কিছু করার নেই। পদত্যাগ করলে সেটা স্পিকার দেখবেন।'

বর্তমানে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে, তবে বিষয়টি নিয়ে সরকারিভাবে কোনো সিদ্ধান্ত বা ঘোষণা আসেনি।

বিজ্ঞাপন