শনিবার, ২৫ জুলাই, ২০২৬
ব্রেকিং
নোয়াখালীতে প্রাইভেট পড়তে গিয়ে ১৩ বছরের ছাত্রী ধর্ষণের শিকার আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫০, ৮ লাখ মানুষ পানিবন্দি গায়ানার ফেরি দুর্ঘটনায় ১০০ জনের মৃত্যু, পরিবারের সদস্যরা উত্তর চান ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ২ ইরানে মার্কিন হামলায় ৫৩ বেসামরিক নাগরিক নিহত হরমুজ প্রণালিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, লারাক দ্বীপ কেঁপে ওঠে আসামে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু, ৫ লাখ ক্ষতিগ্রস্ত হরমুজ প্রণালীতে ট্যাঙ্কারে আগুন, যুক্তরাষ্ট্র-ইরান সংঘর্ষ অব্যাহত মাদারীপুরে ৭ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক ইরানে মার্কিন হামলা, কুয়েতে পাল্টা হামলার দাবি ইরানের
রাজনীতি

রাষ্ট্রপতি পদত্যাগের সুযোগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে চাইলে সাংবিধানিক সুযোগ রয়েছে, জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

রাষ্ট্রপতি পদত্যাগের সুযোগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাংবিধানিকভাবে পদত্যাগ করতে চাইলে, সেই সুযোগ রয়েছে। তবে তিনি এই বিষয়ে বিস্তারিত কিছু জানেন না।

২৩ জুলাই, বৃহস্পতিবার কক্সবাজারে অর্থমন্ত্রণালয়ের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "পদত্যাগের বিষয়ে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি।" তিনি উল্লেখ করেন, "আপনারা (সাংবাদিক) পত্রিকায় যেভাবে গুঞ্জনের খবর দেখছেন, আমিও সেভাবেই শুনেছি।"

মন্ত্রী আরও জানান, রাষ্ট্রপতি সম্প্রতি চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলেন এবং অসুস্থ হলে চিকিৎসা নেওয়ার অধিকার তার রয়েছে। তবে কথিত ফোনালাপের বিষয়ে তিনি কিছু জানেন না।

রাষ্ট্রপতি শারীরিক অবস্থার কথা জানিয়ে সরকারের কাছে পদত্যাগের ইচ্ছার কথা জানিয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "না, এটা সরকারকে জানানোর বিষয় নয়।"

তিনি বলেন, "রাষ্ট্রপতি যদি স্বাস্থ্যগত বা অন্য যেকোনো কারণে পদত্যাগ করতে চান, সেই সুযোগ তার আছে। তবে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কিছু বলা হয়নি।"

সালাহউদ্দিন আহমদ উল্লেখ করেন, "সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হয়। এটুকুই নিয়ম। এর বাইরে আমার আর কিছু জানা নেই।"

বিজ্ঞাপন