রবিবার, ০২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

পুলিশ জনগণের বন্ধু: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ জনগণের বন্ধু হবে, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

পুলিশ জনগণের বন্ধু: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠি বাহিনী নয় বরং জনগণের বন্ধু হবে, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ রোববার সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, জনগণের প্রত্যাশা পূরণে দুর্নীতিমুক্ত থেকে পুলিশ বাহিনীকে জনবন্ধু হিসেবে কাজ করতে হবে। তিনি জানান, বাহিনীর সাহসিকতার জন্য পুরস্কার এবং শৃঙ্খলা ভঙ্গের জন্য তিরস্কার নীতি চালু করা হচ্ছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান সরকার বিশ্বাস করে পুলিশ একটি আধুনিক সেবাধর্মী ও মানবিক সংস্থা হিসেবে রূপান্তরিত হবে। তিনি উল্লেখ করেন, নির্বাচনী ইশতেহারে জননিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশ বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার অঙ্গীকার করা হয়েছে।

মন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনের ইশতেহারে পুলিশ সংস্কারের যে অঙ্গীকার করেছে, তার বাস্তবায়নের জন্য একটি স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনের কাজ চলছে। কমিশনের লক্ষ্য হলো পুলিশ বাহিনীকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে সম্পূর্ণ মুক্ত রাখা এবং নিয়োগ, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে মেধাকে একমাত্র মানদণ্ড হিসেবে প্রতিষ্ঠা করা।

তিনি আরও বলেন, সরকার চায় এমন একটি পুলিশ বাহিনী গড়ে তুলতে, যারা ক্ষমতার পক্ষে নয় বরং অপরাধীদের মনে ভয় এবং নিরপরাধীদের মনে প্রশান্তি যোগাবে। আজকের অনুষ্ঠানে ৫৮ জন শিক্ষানবিশ পুলিশ সুপার প্রশিক্ষণ সমাপনীতে অংশ নেন, যার মধ্যে ৫৪ জন পুরুষ এবং ৪ জন নারী।

বিজ্ঞাপন