শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়নে তারেক রহমানকে দায়িত্ব দিল বিএনপি

বিএনপি তারেক রহমানকে রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়নের দায়িত্ব দিয়েছে।

রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়নে তারেক রহমানকে দায়িত্ব দিল বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তারেক রহমানকে রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব দিয়েছে। শনিবার (১ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাংবাদিকদের জানান, তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দেড় ঘণ্টার বেশি সময় ধরে বৈঠকে স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকে উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয় ছাড়াও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিএনপির সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

বিজ্ঞাপন