বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বিরোধী দল দমনের পুরোনো কায়দা নিয়ে মন্তব্য নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বিরোধী দল দমনের পুরোনো কায়দা নিয়ে মন্তব্য করেছেন।

বিরোধী দল দমনের পুরোনো কায়দা নিয়ে মন্তব্য নাহিদ ইসলামের

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিরোধী দলকে দমন-পীড়নের পুরোনো কায়দা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

তিনি শনিবার (১ আগস্ট) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) জুলাই অভ্যুত্থানে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের অবদান নিয়ে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন।

নাহিদ ইসলাম উল্লেখ করেন, বিগত ফ্যাসিস্ট সরকার সংখ্যালঘু কার্ড খেলে বিভাজনের সৃষ্টি করতো। তিনি বলেন, "কোনো সম্প্রদায়কে দলীয়করণ করা হলে সমাজে বিভাজনের সৃষ্টি হয়।"

তিনি আরও বলেন, "কোনো সম্প্রদায় যেন নিজেদের অনিরাপদ মনে না করে, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল হতে হবে।"

এনসিপির আহ্বায়ক সরকারের প্রতি আহ্বান জানান, যাতে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের ন্যায্য দাবিদাওয়া বাস্তবায়ন করা হয়।

বিজ্ঞাপন