রবিবার, ০২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক শক্তিশালী করার অঙ্গীকার

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেছে সার্জিও গোর।

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক শক্তিশালী করার অঙ্গীকার

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের তিনদিনের সফর শেষে ঢাকার মার্কিন দূতাবাস জানিয়েছে, এই সফরে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।

১ আগস্ট শনিবার মার্কিন দূতাবাস থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, সার্জিও গোর ৩০ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত বাংলাদেশে অবস্থান করেন।

ঢাকায় অবস্থানকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এই বৈঠকে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

সার্জিও গোর কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরও পরিদর্শন করেন। সফরের সময় রোহিঙ্গাদের মানবিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, এই সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কের ব্যাপকতা ও গভীরতাকে তুলে ধরেছে।

বিজ্ঞাপন