গুমের সাথে জড়িত এবং আলামত নষ্টের চেষ্টা যারা করেছে, তারা বিচারের আওতায় আসবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। শনিবার সকালে র্যাবের গোপন বন্দিশালা টিএফআই সেল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
চিফ প্রসিকিউটর বলেন, ‘গুমের সাথে যারা জড়িত এবং বন্দিশালার আলামত নষ্ট ও দেয়াল তুলে যারা গোপন কক্ষগুলো লুকানোর চেষ্টা করেছিল, তারা প্রত্যেকে বিচারের আওতায় আসবে।’
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ ফ্যাসিবাদ কায়েম করেছে এবং আয়নাঘর কোনো কল্পনা নয়, এটি বাস্তব। এই পরিস্থিতির জন্য আওয়ামী লীগের রাজনৈতিক দায় রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
চিফ প্রসিকিউটর আরও জানান, ভারতে পাচারের আগে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকেও এই আয়নাঘরে রাখা হয়েছিল।