শনিবার, ০১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

সিলেটে এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

সিলেটে এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে, আহত হয়েছেন দুজন।

সিলেটে এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

সিলেটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় ফের হামলার অভিযোগ উঠেছে। দলের মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, গতকাল শুক্রবার রাতে জৈন্তাপুরে এই হামলার ঘটনা ঘটে। হামলায় দুজন আহত হয়েছেন এবং গাড়ির গ্লাস ভেঙে গেছে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এই হামলা আমি পারসোনালি নিয়েছি। তারেক রহমানের উদ্দেশে বলব, আপনি একটি বড় ভুল করেছেন। এই ভুলের কফ্‌ফারা আপনাকে দিতেই হবে।’ তিনি আরও বলেন, ‘আমার জীবন যে আপনার শাসনামলে নিরাপদ নয়, তা আজকে বাস্তবায়ন হলো।’

তিনি হামলার পেছনে ইশরাকের হাত রয়েছে দাবি করেন এবং বলেন, ‘ইশরাক যখন মশাল মিছিল করেছে, তখনই আমার ওপর হত্যার চেষ্টা হয়েছে।’

এনসিপির এই নেতা জানান, তিনি আইনি ব্যবস্থা নেবেন না। ‘আমি মরা পর্যন্ত আইনি ব্যবস্থা নেব না,’ বলেন তিনি।

শুক্রবার সিলেটের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরে এনসিপির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে দলের অন্যান্য নেতারাও অংশ নেন। সমাবেশ শেষে ফেরার পথে হামলার শিকার হন নাসীরুদ্দীন পাটওয়ারী এবং তার গাড়িবহর।

বিজ্ঞাপন