জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধানমন্ত্রী কার্যালয়ের দিকে ৩৫০টি গাড়ি নিয়ে লংমার্চের ঘোষণা দিয়েছেন। তিনি রোববার রাতে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ তথ্য জানান।
পাটওয়ারী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের দপ্তর থেকে ছড়ানো গুজবের প্রতিবাদে এই লংমার্চের আয়োজন করা হচ্ছে। ইতোমধ্যে ৩৫৭টি গাড়ি তালিকাভুক্ত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, "দেশের ৩০০টি সংসদীয় আসন ও ৫০টি সংরক্ষিত নারী আসনের প্রতি সম্মান জানিয়ে, আমরা প্রতীকীভাবে ৩৫০টি গাড়ি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চ ও শান্তিপূর্ণ শোডাউন করার সিদ্ধান্ত নিয়েছি।"
এনসিপির এই নেতা আরও জানান, প্রয়োজনীয় সংখ্যক গাড়ি ইতোমধ্যে তালিকাভুক্ত হয়েছে এবং নতুন করে কোনো গাড়ি তালিকাভুক্ত করার প্রয়োজন নেই।