সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সংলাপ শুরু, এনসিপির সাথে বৈঠক আজ

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাজনৈতিক সংলাপ শুরু করছেন, এনসিপির সাথে বৈঠক করবেন দুপুরে।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সংলাপ শুরু, এনসিপির সাথে বৈঠক আজ

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অরাজকতা প্রতিরোধে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ থেকে রাজনৈতিক সংলাপ শুরু করছেন। তিনি জুলাই আন্দোলনের পক্ষের সব দলের সঙ্গে বৈঠক করবেন।

ক্ষমতাসীন বিএনপি ও প্রধানমন্ত্রীর কার্যালয় সংলাপ আয়োজনের কার্যক্রম শুরু করেছে। আজ দুপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে সংলাপে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

সম্প্রতি দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ধারাবাহিক সহিংসতার বিষয়ে রাজনৈতিক ঐক্যের আলোচনা করতে বুধবার সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের মধ্যে একান্ত বৈঠকের পর সংলাপের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন