ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান' শীর্ষক সেমিনারে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন নতুন বিভাগ খোলার বিষয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন।
মন্ত্রী বলেন, 'শিক্ষায় বাজেটের টাকা অপ্রয়োজনীয় খরচ আর চলবে না।' তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ খোলার বিষয়টি চাকরির বাজারের চাহিদা ও প্রয়োজনের ভিত্তিতে করতে হবে।
এসময় তিনি উল্লেখ করেন, 'কেবল বিভাগ খোলার জন্য খুললে তা শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য সুফল বয়ে আনবে না।' মন্ত্রী আরও বলেন, উচ্চশিক্ষা শেষে কর্মসংস্থানের সুযোগ তৈরি না হলে বিশ্ববিদ্যালয়গুলো বেকারত্ব তৈরির কারখানা হিসেবে বিবেচিত হবে।
মন্ত্রী বিশ্ববিদ্যালয়গুলোর বিদ্যমান বিভাগগুলোর শিক্ষার মান ও গবেষণার উন্নয়ন এবং শিক্ষার্থীদের কর্মসংস্থানের বিষয়েও গুরুত্ব দিতে বলেন।
তিনি সেশন জট নিরসনে সবাইকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান এবং কোন খাতে কতজন দক্ষ জনবল প্রয়োজন তা বিবেচনায় নিয়ে উচ্চশিক্ষার পরিকল্পনা করার পরামর্শ দেন।