প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এই সাক্ষাৎ শুরু হয়।
বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান নিয়েও আলোচনা হয়েছে এই বৈঠকে।
এর আগে, শুক্রবার কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন সার্জিও গর। তিনি গত ৩০ জুলাই ঢাকায় পৌঁছান তিন দিনের সরকারি সফরের অংশ হিসেবে।
সার্জিও গরের এই সফরকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের চলমান সংলাপের অংশ হিসেবে দেখা হচ্ছে।