শনিবার, ০১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনে নিহত ৮, পোল্যান্ডের যুদ্ধবিমান মোতায়েন ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ৩, শিশুদেরও গুরুতর আঘাত ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় তিনজন নিহত, আহত শিশুদের চিকিৎসা চলছে জাপানের ভূমিকম্পে এয়ন মলে বিস্ফোরণ, উদ্ধারকাজ চলছে যুক্তরাষ্ট্রের নতুন হামলা ইরানের বিরুদ্ধে শুরু জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে নিহত ২৮ জন ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, রাতভর বিস্ফোরণের শব্দ মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে মার্কিন বাহিনীর নতুন হামলা শুরু জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর ১০০টিরও বেশি আফটারশক ইরাকে যুক্তরাষ্ট্র-সৌদি বিমান হামলায় ২০ শিয়া যোদ্ধা নিহত
রাজনীতি

সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা: সারজিসের অভিযোগ

সিলেটে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ করেছেন সারজিস আলম।

সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা: সারজিসের অভিযোগ

সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলা হয়েছে বলে দাবি করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ বৃহস্পতিবার দুপুরে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ দাবি করেন।

সারজিস আলম লিখেছেন, ‘সিলেটের গোলাপগঞ্জে আবার আমাদের গাড়িতে রক্তাক্ত হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা। গাড়ি ভাঙচুর করেছে।’ এর আগে ১৮ জুলাই হবিগঞ্জের আজমিরীগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা হয়, যাতে সারজিস আলম আহত হন। ওই হামলার জন্য বিএনপিকে দায়ী করেন তিনি।

এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি অনুযায়ী, হবিগঞ্জে বাধার মুখে পড়া পদযাত্রাটি আজ সিলেট পৌঁছানোর কথা ছিল। সিলেটের দুই উপজেলা এবং আগামীকাল শুক্রবার আরও তিন উপজেলায় পদযাত্রা করবে দলটি।

হবিগঞ্জ ও মৌলভীবাজারের ঘটনার প্রেক্ষিতে এনসিপির কর্মসূচি ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। জুলাই মাসজুড়ে এনসিপি ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি ঘোষণা করেছে।

এনসিপির সিলেট জেলা সদস্য সচিব প্রকৌশলী কামরুল আরিফ জানান, বৃহস্পতিবার পদযাত্রা নিয়ে এনসিপির নেতারা প্রথমে সিলেটের গোলাপগঞ্জে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করবেন। এরপর বিকেলে কানাইঘাট ও সন্ধ্যায় ওসমানীনগর উপজেলায় সমাবেশ করবেন। শুক্রবার কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় সমাবেশ করবেন নেতা-কর্মীরা। এতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামসহ শীর্ষ নেতারা অংশ নেবেন।

বিজ্ঞাপন