মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ঢাকায় মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোরের তিন দিনের সফর

মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর ঢাকায় তিন দিনের সফরে এসেছেন।

ঢাকায় মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোরের তিন দিনের সফর

ভারতে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন। তিনি আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরের দিকে ঢাকায় আসেন।

সফরের মূল উদ্দেশ্য হচ্ছে নতুন সরকারের কূটনীতি বুঝতে এবং চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের গভীরতা যাচাই করা। সার্জিও গোর ঢাকার সঙ্গে ওয়াশিংটনের বাণিজ্য চুক্তি বাস্তবায়ন নিয়ে আলোচনা করবেন।

বিকেলে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করবেন। সন্ধ্যায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গেও তার আলোচনা হবে।

সফরের অংশ হিসেবে সার্জিও গোর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এই আলোচনা বাংলাদেশের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার, আঞ্চলিক কৌশলগত অবস্থান এবং ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে গুরুত্ব পাবে।

শুক্রবার তিনি কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন। শনিবার সফর শেষে তিনি দিল্লি ফিরবেন।

বিজ্ঞাপন