সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ঢাকা সিটি নির্বাচনে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

ঢাকা সিটি নির্বাচনে এনসিপির মেয়র প্রার্থী হিসেবে আসিফ মাহমুদ ও নাসীরুদ্দীন পাটওয়ারী ঘোষণা।

ঢাকা সিটি নির্বাচনে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে নাসীরুদ্দীন পাটওয়ারী এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এই ঘোষণা দেওয়া হয়, যেখানে দুই মহানগরের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে আলোচনা করা হয়। সভায় নাগরিক সমস্যা চিহ্নিত করে তা সমাধানের কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

নাহিদ ইসলাম সভায় জুলাই মাসের শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার বিষয়েও নির্দেশনা দেন। এছাড়া, আওয়ামী লীগের নাশকতামূলক কার্যক্রমের বিরুদ্ধে সতর্ক থেকে কঠোর নজরদারি রাখার কথা বলেন তিনি।

সভায় ঢাকা দক্ষিণ ও উত্তর মহানগর এনসিপির আহবায়ক ইসহাক সরকার ও আরিফুল ইসলাম আদীবসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন