শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
মুন্সিগঞ্জে বাবা-মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ, শিশুর মৃত্যু স্পেনে ট্রেন দুর্ঘটনায় ৬৮ জনের মৃত্যু, জাতীয় শোক ঘোষণা স্পেনে ট্রেন দুর্ঘটনা: কোপা দেল রের ২৪ ম্যাচ স্থগিত সুদানে মার্কেটে হামলা, ১০০ এর বেশি নিহত: মানবাধিকার সংগঠন স্পেনে ট্রেন সংঘর্ষে নিহত ৬৮, আহত ৮০ জন স্পেনে ট্রেন সংঘর্ষে নিহত বেড়ে ৬৪, নিরাপত্তা নিয়ে উদ্বেগ স্পেনে ট্রেনের সংঘর্ষে নিহত ৩০, রেলপথের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ স্পেনে ট্রেন সংঘর্ষে নিহত ৪৬, উদ্ধার কার্যক্রম চলছে ঘূর্ণিঝড় আরনাবের প্রভাবে ভারতের অন্ধ্র প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি
রাজনীতি

ঢাকা সিটি নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করলো এনসিপি

এনসিপি ঢাকা সিটি নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে নাসিরউদ্দীন পাটোয়ারী ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে ঘোষণা করেছে।

ঢাকা সিটি নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করলো এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে নাসিরউদ্দীন পাটোয়ারী এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম ঘোষণা করেছে।

আজ রোববার এক আনুষ্ঠানিক ঘোষণায় এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি বলেন, নাসিরউদ্দীন পাটোয়ারীকে ঢাকা দক্ষিণ এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী করা হয়েছে।

এদিকে, দুই মহানগরের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন নাহিদ ইসলাম।

তিনি সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী অন্বেষণ, ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যা এবং জুলাই শহীদ ও আহত পরিবারগুলোর সঙ্গে সার্বক্ষণিক যুক্ততা নিয়ে কাজ করার নির্দেশনা দেন।

নাহিদ ইসলাম আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতার প্রতি কঠোর নজরদারির নির্দেশনা দেন। সভায় দক্ষিণ ও উত্তর মহানগরের আহ্বায়ক ইসহাক সরকার এবং আরিফুল ইসলাম আদীবসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন