সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বিরোধীদের নিরাপদে বেঁচে থাকার নিশ্চয়তা ছিল না: রিজভী

রিজভী বলেন, শেখ হাসিনার আমলে বিরোধী মতের মানুষের নিরাপদে বেঁচে থাকার নিশ্চয়তা ছিল না।

বিরোধীদের নিরাপদে বেঁচে থাকার নিশ্চয়তা ছিল না: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার শাসনামলে বিরোধী মতের মানুষের নিরাপদে বেঁচে থাকার নিশ্চয়তা ছিল না। তিনি রোববার ফেনীতে শহীদ যুবদল নেতা হারুনুর রশীদের পরিবারের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেওয়ার সময় এ মন্তব্য করেন।

রিজভী অভিযোগ করেন, শেখ হাসিনার আমলে বিরোধী মতের মানুষকে গুম, গুপ্তহত্যা এবং বিচারবহির্ভূত হত্যার আতঙ্কের মধ্যে দিন কাটাতে হয়েছে। তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাই-আগস্টেও পুলিশ ও র‍্যাবের হাতে রক্তপাত ঘটেছে।

২০১৩ সালের ৪ ডিসেম্বর ফেনী শহরে হরতালের সমর্থনে মিছিল চলাকালে পুলিশের গুলিতে নিহত হন যুবদল নেতা হারুনুর রশীদ। রিজভী বলেন, ‘যারা বিরোধী মত পোষণ করতেন, তাদের বাঁচার অধিকার ছিল না। বাইরে বেরুলে ঘুমানোর অধিকার ছিল না। কে কখন গুম হবে বা হত্যার শিকার হবে, এ ভয়ে দিন কাটাতে হয়েছে।’

তিনি আরও বলেন, এই ভয়াবহ পরিস্থিতিতে বিরোধী দলের নেতা-কর্মীদের সুস্থ জীবনযাপনের অধিকার ছিল না। বিএনপি পরিবারের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে নিহতের পরিবারের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন