সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

জ্বালানি সংকটের প্রস্তাব সরকার আমলে নেয়নি: হামিদুর রহমান

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিরোধীদলের প্রস্তাব আমলে নেয়নি বলে অভিযোগ করেন হামিদুর রহমান।

জ্বালানি সংকটের প্রস্তাব সরকার আমলে নেয়নি: হামিদুর রহমান

বিরোধীদল থেকে সংসদে জ্বালানি ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় বিভিন্ন প্রস্তাব দিলেও, তা সরকার আমলে নেয়নি বলে অভিযোগ করেছেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সেক্রেটারি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

আজ রোববার, ঢাকা-রংপুর লংমার্চ সফল করার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি সভা শেষে তিনি এ কথা বলেন। তিনি জানান, জনগণের দাবি তুলতে লংমার্চে জনগণের অংশগ্রহণ উল্লেখযোগ্য।

হামিদুর রহমান বলেন, সরকারের ৬ মাসে দেশের কোনো খাতে অগ্রগতি হয়নি। সংকট ক্রমেই বাড়ছে এবং সরকার বাজার নিয়ন্ত্রণ, দুর্নীতি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে।

তিনি আরও জানান, সংসদে প্রস্তাব জানালেও সরকার তা আমলে নেয়নি। লংমার্চে ৫টি স্থানে জনসভা অনুষ্ঠিত হবে এবং ৬ দফা থেকে ৭ দফার কথা উল্লেখ করেন।

নতুন দফায় দুর্নীতি, দখলদারি ও চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি। ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক বলেন, লংমার্চে জনগণের অংশগ্রহণ সময়ের সাথে আরো বাড়বে।

বিজ্ঞাপন