হাইকোর্ট আওয়ামী লীগসহ সব অঙ্গ, সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটটি খারিজ করেছে। আজ রোববার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।
গত ১ সেপ্টেম্বর মুন্সিগঞ্জের শ্রীনগরের বাসিন্দা মো. আল-আমিন এই রিটটি দায়ের করেন। রিটে দাবি করা হয়েছিল যে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ১২ মে প্রকাশিত প্রজ্ঞাপনটি অবৈধ।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যেকোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো ধরনের প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ, সম্মেলন আয়োজনসহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে।
এই প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি দায়ের করা হয়েছিল। তবে আদালত এই রিটটি ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করে দেয়।