বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
রাজনীতি

জুলাই হত্যাযজ্ঞে দীপু মনির জামিন আবেদনের শুনানি হতে পারে

ডা. দীপু মনির বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের আরও ৩ মামলায় জামিন আবেদন করা হয়েছে।

জুলাই হত্যাযজ্ঞে দীপু মনির জামিন আবেদনের শুনানি হতে পারে

রাজধানীর বিভিন্ন থানায় জুলাই হত্যাযজ্ঞের আরও ৩ মামলায় জামিন আবেদন করেছেন সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি।

হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে যেকোনো দিন এই জামিন আবেদনের শুনানি হতে পারে। এর আগে, হাইকোর্ট তাকে ২ মামলায় জামিন দেয়। আদালত আরও ১৩ মামলায় কেন জামিন দেয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করেছে।

এখন পর্যন্ত দীপু মনিকে অন্তত ৩৯টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শাপলা চত্বর হত্যাকাণ্ড ও জুলাই হত্যাযজ্ঞের মামলায় তার বিচার প্রক্রিয়াধীন রয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা থেকে পুলিশ দীপু মনিকে গ্রেফতার করে।

এদিকে, জুলাইয়ের একাধিক হত্যা মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু, শাকিল আহমেদ ও ফারজানার রুপার জামিন শুনানি নিয়ে হাইকোর্টে রুল শুনানি হবে আগামী সপ্তাহে।

বিজ্ঞাপন