মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার আপিল শুনানি শুরু

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার আপিল শুনানি শুরু হয়েছে, যা ১১ আগস্ট পর্যন্ত চলবে।

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার আপিল শুনানি শুরু

হাইকোর্টের রায়ের ১০ বছর পর আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার আপিল শুনানি শুরু হয়েছে। রোববার পেপারবুক থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সর্বোচ্চ আদালতে পড়ে শোনান আসামির আইনজীবীরা।

প্রধান বিচারপতির নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ ১১ আগস্ট পর্যন্ত শুনানি মুলতবি করেন। সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান জানান, বহুল আলোচিত এই হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিদের আপিলের প্রাথমিক শুনানি মঙ্গলবার শুরু হয়।

আহসান উল্লাহ মাস্টার ছিলেন মুক্তিযোদ্ধা, শিক্ষক ও শ্রমিকনেতা। তিনি গাজীপুর-২ আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৪ সালের ৭ মে সমাবেশে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় তাকে।

এই মামলায় ২০০৫ সালের এপ্রিলে বিএনপির নেতা নূরুল ইসলামসহ ২২ জনের মৃত্যুদণ্ড এবং ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। রায়ের পর মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত দুজন মারা গেছেন। ২০১৬ সালে হাইকোর্টের রায়ে ছয়জনের মৃত্যুদণ্ড ও দুজনের যাবজ্জীবন বহাল থাকে, তবে সাজা কমে সাতজনের। খালাস পান ১১ জন।

বিজ্ঞাপন