সোমবার, ০৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

আদাবরে বিএনপি নেতা আবুল বাশার বাদশাহকে হত্যা: লেদু কারাগারে

আদাবরে বিএনপি নেতা আবুল বাশার বাদশাহকে হত্যা মামলায় লেদুকে কারাগারে পাঠানো হয়েছে।

আদাবরে বিএনপি নেতা আবুল বাশার বাদশাহকে হত্যা: লেদু কারাগারে

রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশাহকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার হন দলের বহিষ্কৃত যুগ্ন আহ্বায়ক মনোয়ার হোসেন জীবন ওরফে লেদু হাসান।

রোববার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত এই মামলায় লেদুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত তার রিমান্ড আবেদন নামঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার উপপরিদর্শক হাফিজুর রহমান আদালতে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন। বিচারক রিমান্ড আবেদন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আজ আদালতে আসামিকে হাজির করা হয় এবং মামলার বাদীও সেখানে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন