শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

স্বরাষ্ট্রমন্ত্রী: আগস্টে আওয়ামী লীগের অপ তৎপরতা নিয়ে সতর্ক থাকতে হবে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আগস্টে আওয়ামী লীগের অপ তৎপরতা নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী: আগস্টে আওয়ামী লীগের অপ তৎপরতা নিয়ে সতর্ক থাকতে হবে

আগস্ট মাসে আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রমের কারণে জনগণকে সতর্ক থাকতে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ‘২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচ ১ম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ’ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

মন্ত্রী জানান, ঢাকায় সাম্প্রতিক সময়ে বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তিনি বলেন, “আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী, যা একটি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল—তাদের বিভিন্ন অপ তৎপরতা আগস্ট মাসে পরিলক্ষিত হচ্ছে।”

রাজধানীতে বোমাসদৃশ বস্তু উদ্ধারের বিষয়টি উল্লেখ করে তিনি জানান, পুলিশের বম্ব ডিসপোজাল ইউনিট পরীক্ষা করে সেগুলোতে কোনো বিস্ফোরক দ্রব্য পাননি। তবে প্রতিটি ঘটনাই বিস্তারিতভাবে খতিয়ে দেখা হচ্ছে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “আমরা সব সময় সতর্ক থাকি। পুলিশ বাহিনী সতর্ক আছে এবং বম্ব ডিসপোজাল ইউনিটকে ২৪ ঘণ্টা প্রস্তুত রাখা হচ্ছে।”

বিজ্ঞাপন